Tuesday, March 31, 2026

“ত্রাণ নিয়ে কোনও সমস্যা নেই”, বনগাঁয় বৈঠকের পর জানালেন আলাপন

Date:

Share post:

উত্তর 24 পরগনায় ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সে বিষয়ে খোঁজ নিচ্ছেন বিডিওরা। বনগাঁয় প্রশাসনিক বৈঠকের পর জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বনগাঁ গিয়ে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। শনিবার, বনগাঁ এসডিও অফিসে উত্তর ২৪ পরগনার জেলাশাসক, উত্তর ২৪ পরগনা সভাধিপতি ও বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বনগাঁ এসডিও-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বনগাঁ মহকুমা ক্ষতিগ্রস্তদের লিস্ট তৈরি করা হয়েছে। ত্রাণ সরবরাহ নিয়ে কোনও বিক্ষোভ হয়নি, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। সেই সব জায়গায় বিডিও এবং এসডিও তালিকা তৈরি করে সঠিক প্রাপকদের হাতে ত্রাণ বা ত্রিপল পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, সড়ক পথগুলি পরিষ্কার করা হয়েছে। কোন বড় রাস্তায় গাছ পড়ে নেই। একটু একটু করে বিদ্যুৎ পরিষেবাও স্বাভাবিক হচ্ছে । ডিজি জেনারেটরের ব্যবস্থা করে পিএইচই জল সরবরাহ শুরু হয়েছে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...