Wednesday, April 1, 2026

উদ্বেগজনক! করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে সপ্তম স্থানে উঠে এল ভারত

Date:

Share post:

একটানা লকডাউনেও সংক্রমণ কমার বদলে দ্রুত বেড়েই চলেছে। এবার গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার নিরিখে সপ্তম স্থানে উঠে এল ভারত। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৩৮০। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,৮২,১৪৩। মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের মৃত্যু হয়েছে দেশে।

এই প্রথম করোনার নজিরবিহীন সংক্রমণের মুখে ভারত। একদিনেই রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত দেশে। গোটা বিশ্বে নভেল করোনাভাইরাসের সংক্রমণের নিরিখে সপ্তম স্থানে উঠে এসেছে ভারত। ভারতে এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার জন। সোমবার আনলক-১ শুরুর দিনেই এই পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় উঠে এসেছে, ভারত করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখন ইতালির পরেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, গোটা পৃথিবীতে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে আমেরিকা। তারপরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন ও ইতালি। আর এরপরই সপ্তম স্থানে রয়েছে ভারত।

 

Related articles

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...