Thursday, April 2, 2026

মাকে বাড়ি থেকে তাড়াল গুণধর ছেলে, ঘরে ফেরানোর উদ্যোগ রেলের আধিকারিকদের

Date:

Share post:

পরিবার রয়েছে। অথচ দেখার কেউ নেই। মায়ের দায়িত্ব নিতে নারাজ ছেলে। তাই ৭০ বছরের বৃদ্ধাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। ১৩ কিমি পথ হেঁটে লীলাবতী কেদারনাথ দুবে বান্দ্রা টার্মিনাসে পৌঁছন। শেষমেষ রেলের আধিকারিকদের উদ্যোগে বাড়ি ফেরেন তিনি।

দিল্লির ময়ূর বিহারের বাসিন্দা লীলাবতী। মুম্বইয়ের মেহুল গাওতে থাকেন তাঁর ছেলে দীনেশ কুমার দুবে। ছেলে অসুস্থ খবর পেয়ে লকডাউনের আগে মুম্বই যান তিনি। সুস্থ হয়ে যাওয়ার পরে মাকে আর নিজের কাছে রাখতে চায়নি ছেলে।শনিবার তাঁকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

লীলাবতী জানান, নিজের খরচ ছেলেকে দিতেন তিনি। কিন্তু তা সত্ত্বেও অপমান ও মারধর করে মাকে বার করে দেয় ছেলে। বাড়ি থেকে বের করে দেওয়ার পর হাঁটতে শুরু করেন লীলাবতী। এবার হাঁটতে হাঁটতেই বান্দ্রা বাস টার্মিনাসে পৌঁছান। ওই টার্মিনাসে রেলের কয়েকজন আধিকারিক তাঁকে বসে থাকতে দেখে কাছে গিয়ে কথা বলেন।

ওই বৃদ্ধাকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেন সিনিয়র ডিভিশনাল রেলওয়ে অফিসার সুহানি মিশ্র ও তাঁর টিম। রবিবারের দিল্লি ফেরার ট্রেনের এসি কামরার টিকিট কেটে দেন সুহানি মিশ্র।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...