Monday, April 6, 2026

মুর্শিদাবাদে চালু বেসরকারি বাস পরিষেবা, ভাড়া কত?

Date:

Share post:

কলকাতায় পরিষেবা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের রাস্তায় নামল বেসরকারি বাস। জেলার আটটি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে পুরনো ভাড়ায় সমস্ত রুটে বাস পরিষেবা চালু হয়। কান্দি বাস কল্যাণ সমিতির সভাপতি তপন ঘোষ জানান, “পুরনো বাস ভাড়াতেই যাত্রী পরিষেবার দিকে লক্ষ্যে রেখে আমরা বাস রাস্তায় নামিয়েছি। এতে আমাদের লোকসান হবে। আমরা আশা রাখছি, সরকার এই বিষয়ে আমাদের জন্য কিছু করবে”।

বাস পরিষেবা চালু হলেও, যাত্রীদের ভিড় চোখে পড়েনি। এক বাস কর্মী বলেন, সব মানুষ এখনও জানতে পারেননি বাস চালু হয়েছে, জানতে পারলে অবশ্যই যাত্রী হবে”। বাস চালানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...