Sunday, June 7, 2026

হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ, মাটির তলার বাঙ্কারে ঢুকলেন ট্রাম্প

Date:

Share post:

আমেরিকায় কৃষ্ণাঙ্গ মৃত্যু ঘিরে অব্যাহত বিক্ষোভ। জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে সেই প্রতিবাদের আঁচ এসে পড়ল হোয়াইট হাউসের বাইরেও। নিরাপত্তার স্বার্থে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলে গেলেন মাটির তলার বাঙ্কারে। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় এক ঘণ্টা ওই বাঙ্কারে ছিলেন ট্রাম্প।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে শনিবার রাত থেকেই হোয়াইট হাউসের বাইরে জড়ো হতে থাকেন প্রতিবাদীরা। রবিবার রাতে হোয়াইট হাউসের বাইরে আগুন লাগান প্রতিবাদীদের একাংশ। একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকান ফেডারেশন অফ লেবার এন্ড কংগ্রেস অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন নামে একটি সংগঠন ভবনের সামনে আগুন লাগানো হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রতিবাদের বিভিন্ন ছবি। যেখানে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ জড়ো হয়ে কোথাও গ্রাফিতি আঁকছেন, কোথাও জ্বলছে আতশবাজি।

এদিকে প্রতিবাদীদের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইট করে তিনি বলেন, ” যাঁরা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে প্রতিবাদ করছেন, তাঁরা নৈরাজ্যবাদী। সারা পৃথিবী আমেরিকাকে দেখে হাসছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় নিরাপত্তারক্ষীদের ব্যবস্থা নেওয়া উচিত।” তাঁর অভিযোগ, “প্রতিবাদের নামে গাড়ি ভাঙচুর থেকে দোকান লুট সবই করা হচ্ছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রগতিশীল বামপন্থী শক্তিগুলির নৈরাজ্য চালাচ্ছে।”

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...