Friday, May 22, 2026

বঙ্গ বিজেপি ছেঁটেই দিলো নেতাজি পরিবারের চন্দ্র কুমার বসুকে

Date:

Share post:

এমন জল্পনা আগেই ছিলো, সেটাই বাস্তবে হলো৷ বঙ্গ বিজেপি নতুন কমিটির ত্রিসীমানায় রাখা হলো না পূর্বতন কমিটির সহ সভাপতি নেতাজি পরিবারের চন্দ্র কুমার বসুকে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন চন্দ্র কুমার বসু৷ নতুন কমিটিতে বাদ পড়েছেন অনেক আদি নেতা৷ দায়িত্বে এসেছেন বেশ কিছু নতুন মুখ৷ তার মাঝেই চন্দ্র বসু পদ খোয়ালেন। কেন পদ হারালেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্র বসু তা নিয়েই শুরু জল্পনা। দলের অন্দরের খবর, চন্দ্র বসু একাধিকবার দল এবং দলীয় পদাধিকারীদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই তাঁকে পদ হারাতে হলো।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...