Monday, April 6, 2026

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী হোম কোয়ারেন্টাইনে

Date:

Share post:

কোভিড পৌঁছল এবার উত্তরাখণ্ডের মন্ত্রিসভায়। আক্রান্ত রাজ্যের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজ। গত শুক্রবারই ওই মন্ত্রী উত্তরাখণ্ডের মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিলেন। ফলে রাজ্যের অন্য মন্ত্রীদেরও সংক্রমণের সম্ভাবনা থাকছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত-সহ রাজ্যের কয়েকজন মন্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী কোয়ারেন্টাইনে।

কয়েকদিন আগে পর্যন্ত উত্তরাখণ্ডে কম প্রভাব পড়েছিল করোনার। রাজ্যের অধিকাংশ জেলাই ছিল গ্রিন কিংবা অরেঞ্জ জোনে। রেড জোনে ছিল মাত্র একটি জেলা।

রাজ্যের পর্যটন মন্ত্রী সৎপাল মহারাজের পাশাপাশি তাঁর বাড়ির আরও ১৭ জন সদস্যের রিপোর্ট ইতিমধ্যেই পজিটিভ। এর মধ্যে তাঁর দুই সন্তান এবং পুত্রবধূও আছেন। বাড়ির মোট ৪১ জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...