Saturday, April 4, 2026

ফের নেশামুক্তি কেন্দ্রে আবাসিকের অস্বাভাবিক মৃত্যু

Date:

Share post:

নেশামুক্তি কেন্দ্রে আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুণ্ডিবাড়ি থানার ডোডেয়ারহাটে। মঙ্গলবার, সকালে ওই কেন্দ্রে হঠাৎ করে হইচই শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন আবাসনের ভিতরে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরে স্থানীয়রাই পুণ্ডিবাড়ি থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

ওই নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের ইনচার্জ মীনাক্ষী দেবনাথ জানান, এদিন সকালে আবাসনের এক কর্মী ফোন করে তাঁকে ঘটনাটি জানান। পুলিশকে ঘটনার তদন্তের জন্য লিখিতভাবে জানিয়েছে ওই সংস্থা। মৃতের নাম স্বপন দেবসিংহ। তাঁর বাড়ি নিশিগঞ্জের ছিটকিবাড়ি এলাকায়। নেশাগ্রস্ত হওয়ার পাশাপাশি তিনি সামান্য মানসিক ভারসাম্যহীনও ছিলেন। দুদিন আগেই চিকিৎসকের পরামর্শে স্বপনকে ওই কেন্দ্রে ভর্তি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...