Tuesday, April 7, 2026

করোনা সংক্রমণের হেরফের ঘটতে পারে ভৌগলিক অবস্থানের নিরিখে!

Date:

Share post:

করোনা থেকে বাঁচতে প্রতিষেধক খুঁজছে গোটা বিশ্ব। এই ভাইরাস নিয়ে নয়া তথ্য দিচ্ছেন গবেষকরা। এবার উঠে এলো আরও এক তথ্য। জানা যাচ্ছে ভৌগোলিক অবস্থানের নিরিখে সংক্রমণের মাত্রা কম বেশি হতে পারে।

মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট রেসপিরেটারি ফিজোলজি ও নিউরোবায়েলজি শীর্ষক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র তুলে ধরেছে। যেখানে উল্লেখ করা হয়েছে ভৌগলিক অবস্থানের নিরিখে করোনা সংক্রমণ হওয়ার সম্ভবনা কম বা বেশি থাকে।

গবেষণা অনুযায়ী, উচ্চ অক্ষাংশে বসবাস করলে করোনার সংক্রমণ কম হতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উপরে থাকলে বা ৯৮৪২ ফুট উপরে যাঁরা থাকেন তাঁদের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। পেরুর আন্দিয়ান উপত্যকার ৪ লক্ষ ২০ হাজার মানুষকে নিয়ে এ পরীক্ষা করা হয়। ওই অঞ্চলে ম্যাক্সিকো, চিন, ও ব্রিটেন থেকে আসা পর্যটকদেরই মৃত্যু হয়েছে। কিন্তু স্থানীয়দের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই ধরনের বেশ কিছু তথ্য এক করে গবেষকদের ধারণা, ভৌগলিক অবস্থান সংক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...