Saturday, March 14, 2026

করোনা আবহে জগন্নাথ দেবের স্নানযাত্রায় জমায়েত আটকাতে এবার পুরীতে জারি কার্ফু

Date:

Share post:

অর্থনীতির বিষয়টি মাথায় রেখে কন্টেনমেন্ট জোনগুলিকে বাদ রেখে দেশজুড়ে কার্যত শিথিল করা হয়েছে লকডাউন। যদিও সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধি মানার নির্দেশ করা হয়েছে। এই পর্বটিকে বলা হচ্ছে আনলক ফেজ-১। আগামী ৩০ জুন পর্যন্ত যা বলবৎ থাকছে।

তবে করোনা মোকাবিলায় কোনওরকম ঝুঁকি নিতে রাজি ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। কারণ মে মাসের শেষ থেকে দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ব্যতিক্রমী নয় ওড়িশা রাজ্যও। তারই মাঝে পুরীতে
জগন্নাথ দেবের স্নানযাত্রা ও উৎসব হতে চলেছে। যুগ যুগ ধরে যেখানে লাখো ভক্তের সমাগম হয়ে থাকে।

তাই স্নানযাত্রার আগে করোনা মোকাবিলায় যে কোনও জমায়েতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ, পুরীর জগন্নাথ দেবের স্নানে ভক্তরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন না বলেই মনে করছে ওড়িশা সরকার? সেক্ষেত্রে বিশাল ঝুঁকি হয়ে যাবে। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল মন্দির কর্তৃপক্ষ-সহ পুরী প্রশাসনের।

আগামী ৫ জুন জগন্নাথ দেবের সেই বিখ্যাত ও ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব। প্রতি বছর এই দিনটায় পুরীতে তিল ধারণের জায়গা থাকে না। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ১০৮টি সোনার কলসীতে জল এনে স্নান করানো হয়। আর তা দেখতে দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্তের সমাগম হয় নীলাচলে। কিন্তু এবার সেই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন না প্রায় কেউই।

করোনা সঙ্কটে এবার স্নানযাত্রার দিন পুরীতে জারি থাকবে ১৪৪ ধারা। আগামী ৪ জুন রাত ১০টা থেকে ৬ জুন দুপুর ২টো পর্যন্ত চলবে এই কার্ফু। করোনা মোকাবিলার সমস্ত বিধি মেনে ভক্তদের ভিড় সামলাতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। মন্দিরে ভিড় না জমিয়ে এবার ভক্তদের টিভিতেই স্নানযাত্রা দেখতে অনুরোধ জানাল পুরী প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...