Saturday, June 13, 2026

হাইকোর্টের নির্দেশ, খুনের মামলায় ফের তদন্তের মুখে মোহনবাগানকর্তা

Date:

Share post:

অনেকটা রেজওয়ানকাণ্ডের ছায়া।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি মৃতদেহ।
প্রথমে মনে হয়েছিল দুর্ঘটনা।
পরে দেখা গেল মরদেহে বুলেট।

কেউ হত্যা করেছে এবং দুর্ঘটনার মত সাজিয়ে ফেলে গেছে।

যুবকের নাম জুনিয়র মৃধা।

তদন্তে নামে পুলিশ ও সিআইডি।
দেখা যায়, যুবকটি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সংশ্লিষ্ট মেয়েটি মোহনবাগানের এক পরিচিত মুখ কর্তার বাড়ির ঘনিষ্ঠ সদস্য।

ঘটনা সাত বছর আগের।
সেই সময়ে সিআইডি কোর্টে এফ আর টি ফাইল করে।
তারা জানিয়ে দেয় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ কার্যত ক্লিনচিট পান সেই ব্যবসায়ী তথা ফুটবলকর্তা ও তাঁর বাড়ির লোকেরা।

এরপর নিহত যুবকের আত্মীয়রা ফের হাইকোর্টের দ্বারস্থ হন।
পিটিশন, লড়াই, ডিভিশন বেঞ্চে আপিল চলতে থাকে।

শেষ পর্যন্ত এই লকডাউনের ঠিক আগে হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
সিআইডি তদন্তের রিপোর্টকে ছত্রে ছত্রে তুলোধোনা করেছে হাইকোর্ট।
সিবিআইকে বলা হয়েছে ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে।
এখানে হাইকোর্ট বলেছে তদন্ত করলেও ওই ব্যবসায়ী, তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেফতারির মত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু রক্ষাকবচ দেওয়া হয়নি ব্যবসায়ীর পুত্রবধূকে।

সল্টলেক সিজিও সূত্রে খবর, এই লকডাউনের মধ্যেই জেরা চলছে পুত্রবধূর। দুদিন জেরা হয়েছে। মঙ্গলবার আবার ডাকা হয়েছে।

হাইকোর্ট সিআইডির তদন্ত খারিজ করে বলেছে, হত্যা যখন হয়েছে, হত্যাকারীকে খুঁজে বার করাও দরকার।

ফলে মোহনবাগানের অন্যতম সহসভাপতি, ব্যবসায়ী, এক টিভি কোম্পানির মালিকের পরিবার আবার তদন্তের মুখে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...