Friday, June 26, 2026

দমকলকর্মী দেবনারায়ণের মৃত্যুতে সাসপেন্ড স্টেশন অফিসার

Date:

Share post:

টালিগঞ্জ দমকল কেন্দ্রের অস্থায়ী কর্মী দেবনারায়ণ পালের মৃত্যুর ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্টেশন অফিসার কৃষ্ণেন্দু কুন্দলের গাড়ি চালানোর সরকারি অনুমোদন ছিল না। স্টেশন অফিসার কৃষ্ণেন্দু কুন্দলকে সাসপেন্ড করা হয়েছে। গত শুক্রবার টালিগঞ্জ দমকল কেন্দ্রে দুর্ঘটনায় মৃত্যু হয় দেবনারায়ণের। দমকলের গাড়ি বের করতে গিয়ে ধাক্কা মারেন কৃষ্ণেন্দু। ওই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দেবনারায়ণ এর। কৃষ্ণেন্দুর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার ইঙ্গিত মিলেছে দমকলের শীর্ষ কর্তাদের তরফে।

দেবনারায়ণের পরিবারের অভিযোগ, কৃষ্ণেন্দুর দমকলের গাড়ি চালানোর কোনও সরকারি অনুমোদন নেই। তাঁর গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে নেতাজি নগর থানা গ্রেফতার করে কৃষ্ণেন্দুকে। কিন্তু জামিনে মুক্তি পায় ওই অফিসার।
ডিভিশনাল ফায়ার অফিসারের কাছে এ বিষয়ে যাবতীয় রিপোর্ট চেয়েছিলেন দমকলের ডিজি জগমোহন। মঙ্গলবার জমা পড়েছে সেই রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে, কৃষ্ণেন্দুর দমকলের গাড়ি চালানোর কোনও অনুমোদন ছিল না। কর্তব্যে গাফিলতির জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু করা হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...