Thursday, June 25, 2026

বাইবেলের অসম্মান! বই লিখে বিপাকে করিনা

Date:

Share post:

প্রেগন্যান্সি আর বাইবেল দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী শব্দ একসঙ্গে নিয়ে এসে বইয়ের নাম লিখে ফেললেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। আর তাতেই আইনি জটে পড়তে হয়েছে তাঁকে। খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। কিন্তু ঠিক কী হয়েছে? জানা যাচ্ছে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেত্রী বই লিখেছিলেন, তার নাম দিয়েছিলেন ‘করিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল'(Kareena Kapoor Khan’s Pregnancy Bible)। আর এই ‘বাইবেল’ (Bible)শব্দ ব্যবহারের যত কাণ্ড। জানা গিয়েছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনির দাখিল করা পিটিশনের ভিত্তিতেই করিনার বিরুদ্ধে মধ্যপ্রদেশের উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সইফ আলি খানের ‘বেগম’ নিজের গর্ভাবস্থার সঙ্গে ‘পবিত্র গ্রন্থ বাইবেল’-এর তুলনা করার কারণে এটা খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি প্রাথমিকভাবে জব্বলপুরের এক স্থানীয় থানায় করিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাই সেসময় মামলাটি খারিজ হয়ে গিয়েছিল। তবে এবার এই একই মামলা হাইকোর্টে পৌঁছেছে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...