Friday, April 3, 2026

সরকারি কর্মীদের হাজিরায় কী সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

আনলকের প্রথম পর্যায়ে এখনও মেট্রো চলাচল শুরু হয়নি। নেই লোকাল ট্রেন পরিষেবা। চলছে না বেসরকারি বাস, মিনিবাস। এই পরিস্থিতিতে কর্মস্থলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে অনেকের। কেউ আবার মরিয়া হয়ে বিধি ভেঙে ভিড় বাসে ওঠার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তাড়াহুড়ো করে, সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে অফিসে পৌঁছানোর দরকার নেই। “প্রয়োজনে কিছুটা দেরিতে অফিসে যান, কিন্তু বিধি মেনে সুরক্ষিতভাবে যান”। আর এই কারণেই আগামী এক মাস কর্মস্থলে পৌঁছতে দেরি হলে সরকারি কর্মীদের হাজিরায় লালকালি পড়বে না

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবহনের সমস্যা কথা ভেবেই রাজ্য সরকার হাজিরার সময় কড়াকড়ি করছে না। সবাইকে নিয়ম মেনে ফাঁকা বাসে যাতায়াত করার পরামর্শ দিয়েছেন মমতা।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...