Monday, April 6, 2026

চাষের জমিতে মিলল গুপ্তধন !  

Date:

Share post:

চাষের জমি থেকে পাওয়া গেল গুপ্তধন! কলসি ভর্তি সোনা–রুপোর গয়না। জানা গিয়েছে, বুধবার তেলেঙ্গানার বিকারাবাদ জেলার সুলতানপুর গ্রামে এক কৃষক তাঁর জমিতে হালচাষ করার সময় মাটির নীচ থেকে এই গুপ্তধন উদ্ধার করেন। পাত্রের মধ্যে থেকে সোনা–রূপো মিলিয়ে ২৫টি গয়না উদ্ধার হয়েছে।

সুলতানপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সিদ্দিকি ২ বছর আগে এই জমিটি কিনেছিলেন। রাজ্যে বর্ষার কাছাকাছি চলে আসার কারণে তিনি জমিতে হাল চাষ করছিলেন। এরপরই তিনি এই গুপ্তধনের সন্ধান পান এবং সরকারি কর্তৃপক্ষকে খবর দেন। জানা গিয়েছে , বেশিরভাগ গয়নায় বেশ ভারী।

রাজস্ব অফিসাররা ঘটনাস্থলে যান এবং ওই গুপ্তধন নিজেদের হেফাজতে নিয়ে নেন।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...