Saturday, April 4, 2026

কোভিড-আতঙ্ক: যৌন মিলনে নিষেধ ইংল্যান্ডে!

Date:

Share post:

‘তফাৎ যাও’- করোনার ত্রাসে এটা বীজমন্ত্র করেছে অনেক দেশই। সামাজিক দূরত্ব বিধি কঠোরভাবে মানতে জুন মাস থেকে চূড়ান্ত নিয়ম জারি করল ইংল্যান্ড। নতুন আইনে এক বাড়িতে থাকলেই একমাত্র শারীরিক মিলনে ছাড় দেওয়া হয়েছে। বাড়ির বাইরে অন্য কারও সঙ্গে যৌন মিলন কঠোর ভাবে নিষিদ্ধ। ১ জুন থেকেই এই নতুন নিয়ম চালু হচ্ছে।

মারাত্মক ছোঁয়াচে কোভিড–১৯ উপসর্গহীন হয়েও থাকতে পারে বলে, কে যে গোপনে তা বহন করেছে দেখে বোঝার উপায় নেই। সেই কারণেই এই বিধি।
শুধু তাই নয়, এতদিন পর্যন্ত বাড়িতে অতিথি সমাগমে হলে শুধু অতিথিই দোষী হতেন, এখন যাঁর কাছে গিয়েছেন এবং যিনি গিয়েছেন দু’জনকেই দোষী মানা হবে।
সোমবার, পার্লামেন্টে যে আইনটি পেশ করা হয়েছে তাতে লেখা আছে, পারস্পরিক মেলামেশা বা একসঙ্গে কোনও কাজ করার জন্য দুই বা তার বেশি মানুষ এক জায়গায় মিলিত হলে তাকে সমবেত হওয়া বলা হচ্ছ। এই সমবেত হওয়াকেই নিষিদ্ধ করা হয়েছে। এই আইনে স্পষ্ট বলা হয়েছে, একই বাড়িতে বসবাস করেন না এমন দুই ব্যক্তির মধ্যে অন্তত দেড় মিটারের ব্যবধান রাখতে হবে।
এছাড়া খেলা, শেষকৃত্যে উপস্থিত হওয়া বা সংঘর্ষ বাধলে পালানো ছাড়া দুজন মানুষ দেড় মিটারের মধ্যে থাকতে পারবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...