Saturday, April 4, 2026

মিস করি ধোনির সঙ্গে ‘লেট নাইট চ্যাট’ বললেন শামি

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই টিম ইন্ডিয়ায় অভিষেক। তারপর ধোনির সঙ্গে মহম্মদ শামি খেলেছেন বহু ম্যাচ। শামি বলেন, “এখনও রাতে খাওয়ার পর ধোনির সঙ্গে লেট নাইট চ্যাট খুব মিস করি।” ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা এবং বোর্ডের বেতন তালিকা থেকে ধোনির নাম বাদ পড়ায় তাঁর  অবসরের জল্পনা তুঙ্গে। ঠিক এই সময়ই ধোনির সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণায় টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি। তিনি জানান, ক্যাপ্টেন কুলের থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। শামির সাফল্যের নেপথ্যে যে মাহির অবদান কোনও অংশে কম নয় সেটাও বলতে ভোলেননি মহম্মদ শামি। সেই সঙ্গে মাহি যে সবার চেয়ে আলাদা সেটাও বলেছেন তিনি।
এমএসডি-র সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলো স্মরণ করে শামি বলেন, “ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীনও ধোনি কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন। সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন। ধোনি সবার সঙ্গে বসে নৈশভোজ খেতেন। কখনও কখনও টিমমেটদের সঙ্গে প্রায় সারারাত গল্প করেই কাটিয়ে দিতেন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...