Thursday, April 9, 2026

অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভরা আনারস খাইয়ে হত্যা করল কিছু নরাধম, শিউরে উঠল নেট দুনিয়া

Date:

Share post:

পৈশাচিক কাণ্ড! অন্তঃসত্ত্বা এক হাতিকে নৃশংসভাবে হত্যা করা হল কেরলে। গত বুধবার খুন করা হয় হাতিটিকে। আনারসের মধ্যে বাজি ভরে খেতে দেওয়া হয় তাকে। এরপরই ওই হাতির মুখের মধ্যে ফেটে যায় বাজিটি।বিস্ফোরণটি এত ব্যাপক ছিল যে, হাতিটির জিভ ও মুখ ভয়ঙ্করভাবে চোটপ্রাপ্ত হয়। হাতিটি যন্ত্রণায় গ্রামের পথে ছুটতে থাকে। এরপর মর্মান্তিক মৃত‍্যু হয় তার। এই নৃশংস ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় জনতার দিকে। উত্তর কেরলের মালাপ্পুরমের এক বন বিভাগের আধিকারিক সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ডের বিশদ বিবরণ দেওয়ার পরে তা ক্রমশ ছড়িয়ে পড়ে। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসে কাছের গ্রামে উপস্থিত হয় খাবারের সন্ধানে। সেই পথ দিয়ে হাঁটার সময় তাকে আনারস খেতে দেয় স্থানীয় বাসিন্দারা।

ফেসবুকে মোহন কৃষ্ণন ন‌ামের ওই আধিকারিক লেখেন, অবলা প্রাণীটি মানুষকে বিশ্বাস করেছিল। আনারসটি খাওয়ার পরে যখন তার মুখের মধ্যে বিস্ফোরণ হল তখন ও নিশ্চয়ই শিউরে উঠেছিল। নিজেকে নিয়ে ভেবে নয়, বরং ওর শরীরে বেড়ে ওঠা প্রাণ, যে আরও ১৮ থেকে ২০ মাস পরে ভূমিষ্ঠ হত তাকে নিয়ে। বিস্ফোরণটি এত ব্যাপক ছিল যে, হাতিটির জিভ ও মুখ ভয়ঙ্করভাবে চোটপ্রাপ্ত হয়। হাতিটি প্রবল যন্ত্রণায় গ্রামের পথে ছুটতে থাকে। কিন্তু এই চরম যন্ত্রণা নিয়েও সে কোনও বাড়ি ভাঙেনি, কাউকে আক্রমণও করেনি। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে নেমে পড়ে একটি জলাশয়ে। সেখানেই জলে দাঁড়ানো অবস্থায় মৃত‍্যু হয় তার। ঘটনার খবর জানাজানি হতেই নিন্দার ঝড়। অপরাধীদের কড়া শাস্তির দাবি উঠেছে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...