Thursday, June 25, 2026

অর্জুন পুরস্কারের মনোনয়নের যোগ্যতামান নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তারকা প্রণয়

Date:

Share post:

অর্জুন পুরস্কারের জন্য এবারেও বিবেচিত হল না ব্যাডমিন্টন তারকা এইচএস প্রণয়ের নাম । এরপরই মনোনয়নের যোগ্যতামান নিয়ে প্রশ্ন তুললেন তারকা খেলোয়াড়। তাঁর সাফ কথা , যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তারা কিছুই জেতেননি। অথচ কমনওয়েলথ, এশিয়ান গেমসে পদকপ্রাপ্তদের নাম বাদ দেওয়া হচ্ছে ।
মঙ্গলবারেই দেশের ব্যাডমিন্টন সংস্থা ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিকে এবং সিঙ্গলস প্লেয়ার হিসাবে সমীর ভার্মার নাম অর্জুন পুরস্কারের জন্য পেশ করেছে।
ক্ষুব্ধ প্রণয় টুইটারে লিখেছেন, “সেই একই পুরোনো গল্প। যাদের কমনওয়েলথ ও এশিয়ান গেমসে পদক রয়েছে তাদের নাম সংস্থা রেকমেন্ড করল না। আর যাঁরা এই টুর্নামেন্টেই খেলিনি তাদের নাম প্রস্তাব করা হল।” এই টুইটের সঙ্গে ‘দিস কান্ট্রি ইজ জোক’, ‘ওয়াহ’ হ্যাশট্যাগ লিখে জুড়ে দেন তিনি।
ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসের কোচ এস মুরলিধরণ এবং ভাস্কর বাবুর নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য বিবেচনা করেছে।
প্রসঙ্গত, গত মরশুমেও প্রণয়ের নাম বাদ পড়েছিল অর্জুন পুরস্কারের মনোনয়ন থেকে। সেই সময়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ব্যাডমিন্টন তারকা।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...