Monday, April 6, 2026

মুম্বই বিমানবন্দরে পিছলে গেল বিমানের চাকা

Date:

Share post:

ঘূর্ণিঝড় নিসর্গের জেরে বিপর্যস্ত মুম্বই। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। আর তাতেই দুর্ঘটনার কবলে পড়ল বিমান। প্রচন্ড বৃষ্টিতে ভেজা রানওয়ে। এই অবস্থায় পিছলে গেল কার্গো বিমানের চাকা। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, রানওয়ে ভেজা থাকায় পিছলে যায় বিমানের চাকা। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফেডেক্স এর এমডি ১১ কার্গো বিমান বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে যাচ্ছিল। অবতরণের সময় ঘটে বিপত্তি। পিছলে যায় বিমানের চাকা। তবে ঘটনায় বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...