Tuesday, March 24, 2026

নদীর জল লালচে! অশনি সংকেত পেয়ে জরুরি অবস্থা জারি, দেখুন কোথায় …

Date:

Share post:

রক্তাভ নদীর জল! আচমকা এমনটা দেখা গেল সুমেরু প্রদেশের একাংশ। নদীর জল লালচে বেগুনি। নদীর এই রক্তবর্ণ জল দেখে চমকে গিয়েছিলেন মানুষজন। কিছুক্ষণ পর অবশ্য জানা গেল আসল কারণ । তথ্যতালাশ করে দেখা গেল, সাইবেরিয়ান এলাকায় একটি ধাতব কারখানা থেকে প্রচুর পরিমাণ ডিজেল লিক করে নদীতে মিশে জলের রং এমন বদলে গিয়েছে। এই খবর জানার পরই বিপদের আশঙ্কায় ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, এমন একটি ঘটনার পর সচেতনতা নিতে দেরি করার কারণে কর্তৃপক্ষের উপর ক্ষোভে ফেটে পড়েছেন প্রেসিডেন্ট।

রাশিয়ার উত্তরের শহর হল নরিলস্ক। এখানেই রয়েছে নরিলস্ক নিকেল নামে একটি প্ল্যান্ট, যা বিশ্বে নিকেল এবং প্যালাডিয়াম উৎপাদনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ একটি নাম। সেখানেই একটি জ্বালানি ট্যাঙ্কার লিক করে প্রচুর পরিমাণ ডিজেল সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলে খবর। ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে। দীর্ঘ সময় পর তা কর্তৃপক্ষের নজরে পড়েছে।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...