Monday, April 6, 2026

একই সঙ্গে ২৫টি স্কুলে শিক্ষকতা! নজিরবিহীন ভূমিকা শিক্ষিকার

Date:

Share post:

কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। সরকারের খাতায় সেটাই উল্লেখ আছে। কিন্তু শিক্ষিকা হিসেবে আরও ২৪টি স্কুলে যুক্ত আছেন তিনি। অথচ সেই তথ্য নেই রাজ্য সরকারের কাছে। উত্তরপ্রদেশের এই ঘটনায় শিক্ষিকার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

উত্তরপ্রদেশের বুনিয়াদি শিক্ষা দফতরের অধীনে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে শিক্ষিকতা করেন অনামিকা শুক্লা। সংশ্লিষ্ট রাজ্যের সরকার গত কয়েক মাস ধরে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কে যাবতীয় তথ্য নিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ডেটাবেস তৈরি করতে গিয়ে দেখা যায় একই সঙ্গে ২৫টি স্কুলে শিক্ষকতা করছেন অনামিকা। শুধু তাই নয়, প্রত্যেকটি স্কুল থেকে আলাদাভাবে বেতন তুলছেন তিনি।

বুনিয়াদি শিক্ষা দফতর সূত্রে খবর, অনামিকা মইনপুর জেলার বাসিন্দা। অমেঠী, আম্বেদকর নগর, রায়বরেলি, প্রয়াগরাজ, আলিগড় প্রভৃতি জেলার মোট ২৫টি স্কুলে শিক্ষিকা হিসেবে নাম রয়েছে তাঁর। প্রতিটি স্কুলে পড়ানোর জন্য ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন নিয়েছেন তিনি। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের পর মেডিক্যাল কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই বুনিয়াদি শিক্ষা দফতর তাঁর ঠিকানায় নোটিশ পাঠিয়েছে। কিন্তু তার জবাব মেলেনি।

উত্তরপ্রদেশের বুনিয়াদি শিক্ষা মন্ত্রী ড: সতীশ দ্বিবেদি জানিয়েছেন, “এই ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর।ওই শিক্ষিকার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্যি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই কাজে অন্য কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেবে শিক্ষা দফতর।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...