Sunday, March 29, 2026

কোভিড ১৯ পরিস্থিতিতে পড়ুয়াদের পাশে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল

Date:

Share post:

নভেল করোনাভাইরাস অতিমারি পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল। পড়ুয়াদের জন্য একাধিক ব্যবস্থা চালু করল তারা। নির্দেশিকা জারি করে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে-

১. রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কোভিড ১৯ পরিস্থিতিতে অর্থাৎ এপ্রিল-মে-জুন মাসে টিউশন ফি বৃদ্ধি করা হবে না।

২. অতিরিক্ত টিউশন ফি অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে।

৩. এপ্রিল-মে-জুন মাসে যাতায়াতের খরচ ২৫% কমানো হলো।

৪. ডে বোর্ডিং স্কুলের পড়ুয়াদের এপ্রিল-মে-জুন মাসের খাওয়া দাওয়ার খরচ ৩৫% কমানো হলো।

৫. পুনরায় ভর্তি প্রক্রিয়ার সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

৬. ২০২০-২১ শিক্ষা বর্ষের প্রথম তিন মাস অর্থাৎ এপ্রিল-মে -জুনের টিউশন ফি দিতে দেরি করলে জরিমানা নেওয়া হবে না।

৭. আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ২০০ পড়ুয়াকে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে সমিত রায় ফাউন্ডেশন।

৮. স্কলারশিপ স্কিম চালু করা হয়েছে।

৯. পড়ুয়াদের যাতায়াতের খরচ বাবদ অতিরিক্ত ফি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।

১০. খাওয়া-দাওয়ার খরচ বাবদ অতিরিক্ত ফি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।

Related articles

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...