Sunday, March 29, 2026

রাজ্য সরকার কেন্দ্রের ত্রাণকে যেন লুটের মাল না ভাবে: সুজন

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ বন্টন নিয়ে তীব্র নিন্দা করলেন সিপিএম নেতা তথা বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্য সরকারের সমালোচনা করলেও একই সঙ্গে তিনি সাধারণ মানুষ, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের করোনা পরিস্থিতি এবং আমফান পরবর্তী সময়ে যেভাবে মানুষের পাশে তারা দাড়িয়েছে, তাদের এই মহান কাজকে কুর্নিশ জানিয়েছেন সুজনবাবু।

আমফান বিপর্যয়ের ক্ষয়ক্ষতি দেখতে কেন্দ্রীয় যে দল রাজ্যে এসেছে তাদের স্বাগত জানিয়েছেন সুজনবাবু। তাঁর কথায়, কেন্দ্র যত সাহায্য করবে, সেটা রাজ্যের পক্ষে ততই ভালো। কারণ, আমফান পরবর্তী সময়ে যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা ঠিকমতো ক্ষতিপূরণ পাবেন।

এ ব্যাপারে সিপিএম নেতা বলেন, “রাজ্য সরকার ত্রাণকে যেন লুটের মাল না ভাবে। আয়লা পরবর্তী সময় তৎকালীন রাজ্য সরকার যেভাবে বিরোধীদের সঙ্গে যুক্ত করেছিলেন, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সেরকম যেন বর্তমান রাজ্য সরকারকে ব্যবস্থা নেয়। শুধুমাত্র পঞ্চায়েত প্রধান, স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর না করে। তাহলে কেন্দ্রের টাকা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাবে না। একশ্রেণীর মানুষ এটাকে লুট করবে”।

Related articles

তালসারিতে শুটিংয়ে মর্মান্তিক ঘটনা! প্রয়াত রাহুল অরুণোদয়

মর্মান্তিক ঘটনা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন...

অধীর-মৌসমকে রেখে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা: রাজ্যে ২৮৪ আসনে প্রার্থী!

বিধানসভা নির্বাচনে বহু বছর পরে একলা লড়াই করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরে যথেষ্ট সময় নিয়ে...

‘সন্দেশখালিকে কলঙ্কিত করার জবাব দেবে মানুষই’, রবিবাসরীয় সভা থেকে হুঙ্কার অভিষেকের

সন্দেশখালির মাটিতেই দাঁড়িয়ে রবিবার বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ষড়যন্ত্র করে সন্দেশখালিকে...

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...