Friday, June 19, 2026

এখনও ফেরেনি বিদ্যুৎ, প্রতিবাদে অবরোধ গোবরডাঙা রোড

Date:

Share post:

বিদ্যুতের দাবিতে গাইঘাটা থানার সুটিয়া পাঁচপোতা গোবরডাঙা রোডে মাঠপাড়া এলাকায় অবরোধ স্থানীয় বাসিন্দাদের। আমফানের পরে কেটে গিয়েছে ১৮ দিন- তা সত্ত্বেও এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। একবারের জন্যেও বিদ্যুৎ দফতরের কর্মীদের দেখা যায়নি এলাকায়। গরমে নাভিশ্বাস এলাকাবাসীর। বিদ্যুতের দাবিতে সকাল ছটা থেকে অবরোধ শুরু হয়। সুটিয়া ফাঁড়ির পুলিশ গেলেও তাঁদের সঙ্গে কথা না বলেই চলে যায় বলে অভিযোগ। দাবি না মিতা পর্যন্ত অবরোধ চালাবেন বলে হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...