Sunday, May 31, 2026

দিল্লির ED সদর দফতরে করোনা হানায় ৬ অফিসার পজিটিভ, দফতর বন্ধ

Date:

Share post:

এবার করোনার হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED-র দিল্লির সদর দফতরে। করোনা পরীক্ষায় রিপোর্টে দেখা গিয়েছে ED- র ৬ জন অফিসার করোনা পজিটিভ। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সদর দফতর। সূত্রের খবর, আপাতত আগামী ২ দিন বন্ধ থাকবে ED দফতর৷ তা আরও বাড়ানো হবে কিনা তাও পরে জানানো হবে। যে ১০ জন অফিসার ওই ৬ জনের সংস্পর্শে এসেছে তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দিনকয়েক আগে ED সদর দফতরের এক জুনিয়র-র‍্যাঙ্ক অফিসার করোনা আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে ED-তে বদলি হয়ে এসেছেন তিনি৷

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...