Sunday, June 28, 2026

রাজ্যে করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিথ্যা ভাষণের সংক্রমণ: অধীর

Date:

Share post:

পশ্চিমবঙ্গে যেমন ভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তেমনই মিথ্যা ভাষণের সংক্রমণ বাড়ছে। বলা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের আসার খরচ ভাড়া দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যাঁরা হেঁটে বা ট্রাকে এসেছেন তাঁদের ভাড়াও কি দেওয়া হয়েছে? রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

রাজ্য সরকার বলছে, ১০ লক্ষ শ্রমিক বাইরে থেকে এসেছে আরও ৬ লক্ষ আসবে। তাহলে যাঁরা আসছেন, তাঁদের জন্য করোনার জন্য পর্যাপ্ত টেস্ট ও চিকিৎসার ব্যবস্থা করা হোক- দাবি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর।
শনিবার দুপুরে বহরমপুরে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস সাংসদ বলেন, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কেন বলা হচ্ছে না? অধীর চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন করোনা- আমফান নিয়ে রাজনীতি করবেন না। অথচ এই সময়ে বিরোধীদের নিয়ে ভিডিও কনফারেন্স করছে না তিনি।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...