Tuesday, April 7, 2026

করোনার জের, সমস্ত ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট বাতিল করল সিএবি

Date:

Share post:

ইডেনে নতুন করে হবে সবুজায়ন। বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা করেছে সিএবি । আমফানে যথেচ্ছভাবে গাছ নষ্ট হয়েছে । তাই আগামী দিনে প্রচুর সংখ্যক গাছ লাগানো হবে ইডেন চত্বর জুড়ে। ইডেনের স্টেডিয়াম সংলগ্ন এলাকা ছাড়াও আশপাশের অঞ্চলে গাছ লাগাতে চান সিএবি কর্তারা।
ময়দানের পুরনো পরিবেশ ফিরিয়ে আনতে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, “ইডেন সহ ময়দান সবুজায়ন করার ব্যাপারে সেনার সঙ্গে কথা বলেছি। ঝরে পড়ে যাওয়া গাছগুলোকে সরিয়ে পরিষ্কার করে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে।”
এরই পাশাপাশি সিএবি ঘোষণা করল চলতি মরশুমে সমস্ত ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত রাখা হচ্ছে । করোনা সংক্রমণের জেরে ক্রিকেটার এবং খেলার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির স্বাস্থ্যের কথা ভেবেই এরকম সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিএবি কর্তারা।
শুক্রবার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিল বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। প্রথম ডিভিশন, দ্বিতীয় ডিভিশন সহ বয়স ভিত্তিক সমস্ত টুর্নামেন্ট বাতিল করা হল। আগামী মরশুম থেকে নতুন করে সব টুর্নামেন্ট শুরু হবে। বিগত বছরগুলোর মতো পয়লা সেপ্টেম্বর থেকে ক্রিকেটের দলবদল মরশুম শুরু করার ভাবনা সিএবির। টুর্নামেন্ট বাতিল হলেও ক্লাবগুলোকে তাদের অনুদানের টাকা পুরোটাই দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছেন সিএবি কর্তারা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...