Monday, June 8, 2026

ড্রাগনকে ঠেকিয়ে চিনা দ্রব্য বয়কটের ডাক আমুলের!

Date:

Share post:

দিন কয়েক আগে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছিলেন সোনম ওয়াংচুক তথা বাস্তবের ব়্যাঞ্চো। চিনকে ভাতে মারার কথা বলেন তিনি। এবার সেই পথেই হাঁটল ভারতের অন্যতম দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা আমুল। চিনা দ্রব্য বয়কট এর জন্য অভিনব পোস্টার প্রকাশ করেছে আমুল।

বিজ্ঞাপনের ওই পোস্টারে দেখা যাচ্ছে নিজের দেশকে বাঁচাতে একটি ড্রাগনের সঙ্গে লড়াই করছে ‘আমুল গার্ল’l ড্রাগনের গায়ে রয়েছে টিক টকের লোগো। ছবি ডানদিকে বড় করে লেখা মেড ইন ইন্ডিয়া। এ বিজ্ঞাপন থেকে স্পষ্ট দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দিচ্ছে আমুল। চিনা দ্রব্য বয়কটের আর্জি জানিয়ে ৩ জুনের আমুল নিজেদের টুইটার হ্যান্ডেলে ‘Exit The Dragon’ শীর্ষক বিজ্ঞাপনটি দিয়েছে। এই বিজ্ঞাপন দেওয়ার পরই আমুলের অফিসিয়াল হ্যান্ডেলটি নিষ্ক্রিয় করে দেয় টুইটার। যার জেরে বিতর্কের মুখে পড়তে হয় টুইটার কর্তৃপক্ষকে। স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। ফের আমুলের টুইটার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হয়।

প্রসঙ্গত, লাদাখ ও সিকিমে সীমান্তে আগ্রাসী হচ্ছে চিন। ইট পাথর দিয়ে ভারতীয় সেনাদের আঘাত করা হয়েছে। সীমান্ত নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে বেজিং। এই পরিস্থিতিতে দেশজুড়ে চিনা পণ্য ব্যবহার বন্ধ করার দাবি জানাচ্ছে একাংশ। সেই পথে হেঁটেই অভিনব বিজ্ঞাপন আমুলের।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...