Monday, June 8, 2026

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

Date:

Share post:

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও শেষ রক্ষা হল না। সীমান্ত দিয়ে নেপালে (Indo-Nepal border) পালানোর চেষ্টার আগেই গ্রেফতার হলেন রাজ্য পুলিশের এসটিএফের (Bengal STF) হাতে। সীমান্তেই তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে দাবি।

রাজ্য পুলিশের এসটিএফ একাধিক অভিযোগে নির্বাচনের পর থেকেই খোঁজ চালাচ্ছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গিরের। তার বিরুদ্ধে তোলাবাজির মামলার প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল। সেই সঙ্গে ভয় দেখানো, জোর করে জমি দখল করার অভিযোগও ছিল। এই অভিযোগ ওঠার পরে নিজেকে বিধানসভার উপনির্বাচন থেকেও সরিয়ে নিয়েছিলন জাহাঙ্গির খান।

তবে নির্বাচনের ফলাফল প্রকাশের আগে থেকেই কার্যত ফেরার জাহাঙ্গির খান। নির্বাচনে ভোটও দিতে যাননি জাহাঙ্গির (Jahangir Khan)। ডায়মন্ড হারবার পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ (Bengal STF) তাঁর খোঁজ শুরু করে বিভিন্ন জায়গায়। সম্প্রতি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ক্ষেত্রেও দেখা গিয়েছে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনা। যদিও সীমান্ত পার করতে না পেরে শেষ পর্যন্ত গ্রেফতার হন তিনি।

আরও পড়ুন : নাবালিকা হেনস্থা থেকে তোলাবাজির অভিযোগ, আটক কাউন্সিলর জসীমউদ্দিন 

জাহাঙ্গিরের ক্ষেত্রেও ব্যতিক্রম হল না তার। তবে জাহাঙ্গির খান বাংলাদেশ নয়, নেপালে পালানোর চেষ্টা করেছিলেন বলেই রাজ্য পুলিশ সূত্রে খবর। ভারত-নেপাল সীমান্তে (Indo-Nepal border) শিলিগুড়ির কাছ থেকে জাহাঙ্গির খানকে (Jahangir Khan) গ্রেফতার করা হয়। সীমান্ত পেরিয়ে নেপালে গিয়ে সংসার পাতার ছক কষেছিলেন জাহাঙ্গির। সীমান্তের শহরে বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে থাকছিলেন। এরপর নেপালের স্কুলে সন্তানের ভর্তির ব্যবস্থাও করেছিলেন। কিন্তু তার আগেই সোমবার গ্রেফতার পুষ্পা জাহাঙ্গির খান।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...