Tuesday, April 7, 2026

করোনা আক্রান্ত দেশগুলির কাছে পৌঁছে দেব ভ্যাকসিন : বিল গেটস

Date:

Share post:

নভেল করোনাভাইরাস প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত সংক্রমণ রোখা সম্ভব নয়। একথা সাফ জানিয়েছেন বিজ্ঞানী থেকে বিশেষজ্ঞরা। প্রতিষেধক আবিষ্কারের জন্য দিনরাত এক করে কাজ করছেন বিজ্ঞানীরা। প্রতিষেধক আবিষ্কার হলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলির পাশে দাঁড়াতে চান মাইক্রোসফট কর্তা বিল গেটস। আর্থিকভাবেও সাহায্য করতে চান বলে জানিয়েছেন তিনি।

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২ হাজারের বেশি মানুষের। ইতিমধ্যেই বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কোভিড ভ্যাকসিনের জন্য বিভিন্ন সংস্থাকে আর্থিক সাহায্য করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত আলোচনা করেছেন বিল গেটস। কীভাবে তাঁর ফাউন্ডেশন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করবেন সেই ব্যাপারে জানিয়েছেন। ভ্যাকসিন আবিষ্কার হলে প্রতি বছর কমপক্ষে ২০০ কোটি ডোজ করোনা আক্রান্ত দেশগুলির কাছে পৌছে দিতে চেয়েছেন বিল গেটস।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...