Tuesday, June 23, 2026

‘আমার নোবেল আটকে রেখেছেন অমর্ত্য সেন’, হাওড়া ব্রিজে উঠে দাবি ভবঘুরে মহিলার

Date:

Share post:

‘আমার নোবেল অন্যায় ভাবে নিজের বাড়িতে আটকে রেখেছেন অর্থনীতিবীদ নোবেলজয়ী অমর্ত্য সেন। আমি ছোটবেলায় নোবেল পুরস্কার পেয়েছিলাম।’ এই দাবি নিয়েই এবার হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন এক বছর পঁয়ত্রিশের মহিলা। কী কাণ্ড! একেবারে হাওড়া ব্রিজের মাথায়।

হ্যাঁ। এমনই ঘটনা ঘটল‌ রবিবার বিকেলে। লকডাউন চলায় রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই। তার ওপর আবার রবিবার বিকেল। একটু বেশি ফাঁকা। এমন এক সময় ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের কানে ভেসে আসে এক মহিলার চিৎকার। একটু খোঁজ নিয়ে তাঁরা দেখেন, ব্রিজের ৪ নম্বর পিলার বেয়ে ক্রমশ ওপরে উঠছেন এক মহিলা। এরপর তাঁরা খবর দেন উত্তর বন্দর থানার পুলিশকে। ঘটনাস্থলে তাঁরা এসে এমন দৃশ্য দেখে কার্যত হতভম্ব হয়ে গিয়েছিলেন। এরপরে তাঁকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করলে তিনি কোনও কথায় কান দেননি। অবশেষে তারা ব্যর্থ হন। ডাকা হয় দমকলকে। ঘন্টা খানেকের প্রচেষ্টায় পুলিশ ও দমকলের তৎপরতায় নামানো সম্ভব হয় ওই মহিলাকে।

উত্তর বন্দর থানার পুলিশ আটক করে ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়ার পর জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তিনি আধিকারিকদের জানান, খোওয়া যাওয়া নোবেল উদ্ধারের জন্য অতীতে তার স্থানীয় এসপি অফিসের দ্বারস্থ হয়েও কোনও রকম সাহায্য মেলেনি প্রশাসনের তরফ থেকে। তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছিলেন তিনি। পুলিশকে কড়াভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার নোবেল অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে তিনি ভবিষ্যতে আবারও হাওড়া ব্রিজে চড়ে বসতে পারেন।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা নিজের নাম ডলি ঘোষ বলে জানিয়েছেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া ঘোষপাড়া এলাকায় বলেও জানিয়েছেন পুলিশকে। যদিও এই তথ্য কতটা ঠিক তা যাচাই করে দেখছে উত্তর বন্দর থানার পুলিশ।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...