Saturday, June 20, 2026

মেট্রোতে সাইকেল নিয়ে এক যাত্রী! কীভাবে পেলেন অনুমতি

Date:

Share post:

মেট্রোরেলের মধ্যে সাইকেল? কীভাবে কোনও ব্যক্তি মেট্রোর মধ্যে সাইকেল নিয়ে উঠতে পারেন? মেট্রোয় ওঠার আগে তাঁকে পেরোতে হয়েছে এফসি গেট তখন কোথায় ছিল আরপিএফ? তাঁকে আটকালো না কেউ? প্রশ্ন উঠছে। এবার এমনই এক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কথা হচ্ছে এখন তো মেট্রো বন্ধ, তাহলে? মেট্রোর মধ্যে যাত্রী হিসেবে তিনি একা নন। রয়েছে অনেকেই।

মেট্রো সূত্রে খবর, লকডাউনের কারণে মেট্রো পরিষেবা এখনও বন্ধ। সকাল বিকেল দু’টি করে ট্রেন চলছে। আর তাতে শুধুমাত্র মেট্রো কর্মীরাই এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাচ্ছেন। বিশেষ এই ট্রেনকে ‘স্টাফ স্পেশ্যাল’ নাম দেওয়া হয়েছে। এই ট্রেন প্রত্যেকদিন সকাল ১০টা নাগাদ কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে ছাড়ছে। এবং বিকেল চারটে নাগাদ ওই দুই স্টেশনে ফিরছে। নিয়ম মেনে প্রতিটি স্টেশনে থামছে ট্রেন। ফলে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি মেট্রোরই কর্মী। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, দ্রুত ওই কর্মীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাইকেল নিয়ে মেট্রোয় উঠে ঠিক কাজ করেননি। তাঁরা আরও জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যাত্রীকে চিহ্নিত করার কাজ হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা বিষয়টি দেখছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে চলছিল লকডাউন। সেই কারণে প্রায় মাস দুয়েক বন্ধ ছিল মেট্রো। এখন শুধু সকাল বিকেল মেট্রো কর্মীদের নিয়ে চলছে ট্রায়াল রান। আর তার মধ্যেই এই ছবি ভাইরাল নেট দুনিয়ায়।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...