Saturday, April 4, 2026

রিসর্ট রাজনীতি : মোদি-শাহর রাজ্যে রাজ্যসভার ভোটেও কেনাবেচা!

Date:

Share post:

ফিরে এল রিসর্ট রাজনীতি। এই প্রথম রাজ্যসভার ভোটে ঘোড়া কেনাবেচা এবং তা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে।

লকডাউন শেষে এখন আনলক পর্ব চলছে। তার মাঝে ১৯জুন দেশের ২৪টি রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা। এরমধ্যে ৪টি করে আসনে ভোট হবে গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে। ৩টি করে আসন রাজস্থান ও মধ্যপ্রদেশে। ২টি আসন ঝাড়খণ্ডে। একটি করে আসন মনিপুর, মেঘালয়, অরুণাচলপ্রদেশ ও মিজোরামে। এবং কী আশ্চর্য কর্ণাটক ও মধ্যপ্রদেশের ঘোড়া কেনাবেচার ছায়া এবার গুজরাতে মোদি-অমিত শাহের রাজ্যে। ভোটের আগে পরিবেশ এমনই হয়েছে যে কংগ্রেস ইতিমধ্যে তার বিধায়কদের আলাদা রিসর্টে বন্দি করে ফেলেছে। তার কারণ ইতিমধ্যে ৭ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। আর প্রায় ৭জনকে বিজেপি শিবির টোপ দিয়ে তুলেছে বলে খবর।

দলের বিধায়কদের কোথায় পাঠালো কংগ্রেস জানা গিয়েছে ২৬জন বিধায়ককে রাজস্থানের মাউন্ট আবুর কাছে ‘ওয়াইল্ড উইন্ডস’ নামে রিসোর্টে রাখা আছে রাজস্থান যেহেতু কংগ্রেস শাসিত রাজ্য, তাই সেখানে বিধায়কদের রাখা নিরাপদ বলে মনে করছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, সরাসরি বিশাল অঙ্কের টোপ দেওয়া হচ্ছে বিধায়কদের। বিধায়কদের কার্যত কিডন্যাপ করে একদল বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছে সৌরাষ্ট্রের রাজকোটের নীল সিটি রিসর্টে। অন্য একটি দলকে রাখা হয়েছে আনন্দের রিসর্টে।

গুজরাটে ৪টি আসনে কংগ্রেস ২জন ও বিজেপির ৩জন প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। গুজরাত বিধানসভায় ১৮২ আসনের মধ্যে বিজেপির ১০৩ জন বিধায়ক, ও কংগ্রেসের ৬৫ জন বিধায়ক। অর্থাৎ রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতার জন্য প্রয়োজন ৩৪টি করে ভোট। গুজরাট কংগ্রেসের থেকে ৪ বিধায়ক মাস তিনেক আগে পদত্যাগ করেন। দল ছাড়েন আরও ৩ জন। ফলে ৭ জন বিধায়ক কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। এমন পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কংগ্রেস। তাই বাকিদের কার্যত নজরবন্দি করে রেখেছে। আর যারা ইস্তফা দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাইছে। তবে সংখ্যাতত্ত্ব বলছে, রাজ্যসভার মাত্র একটি আসনই কংগ্রেস নিশ্চিত করতে পেরেছে।এই পরিস্থিতিতে লাভবান হচ্ছে বিজেপি। যেভাবে পদত্যাগ এবং শিবির বদল চলছে, তাতে বিজেপির তিনটি আসন জেতা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...