Wednesday, April 1, 2026

আর্থিকভাবে অস্বচ্ছলদের হাতে নগদ অর্থ দিতে হবে: উদয় কোটাক

Date:

Share post:

করোনাভাইরাস পরিস্থিতিতে আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে অর্থ দেওয়ার উপর জোর দিলেন উদয় কোটাক। শনিবার সিআইআই প্রেসিডেন্ট উদয় কোটাক বলেন, যাদের মাসিক বেতন ২৫ হাজারের কম বা এই পরিস্থিতিতে চাকরি চলে গিয়েছে তাঁদের হাতে নগদ অর্থ তুলে দিতে হবে।

তিনি বলেন, এই সময়কালে অনেকের চাকরি চলে গিয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে সরকারের উচিত সংশ্লিষ্টদের বেতনের ৫০ থেকে ৭৫ শতাংশ তাঁদের হাতে তুলে দেওয়া। পাশাপাশি অন্তত ছ’মাস ঋণ মুকুব এর কথাও বলেন তিনি।

সরকারের কাছে তাঁর আবেদন, ভারতের বাণিজ্য ব্যবস্থা আরও উন্নত করতে হবে। মহামারি ভারতকে একটা নতুন সূচনার দিক খুলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। চিন ছেড়ে দেওয়া সংস্থাকে জমি এবং শ্রমিকের ব্যবস্থা করতে হবে। তাঁদের বাণিজ্য করার জন্য স্বাগত জানানোর কথা বলেছেন উদয় কোটাক।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...