Tuesday, March 24, 2026

কোভিড হামলার মাঝেই ইংল্যান্ড-ক্যারিবিয়ান টেস্ট সিরিজ, করোনা হামলায় রিপ্লেসমেন্ট

Date:

Share post:

করোনার হামলা এখনও শেষ হয়নি। তার মাঝেই টেস্ট ক্রিকেট শুরু হতে চলেছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে তিন টেস্টের সিরিজ। শুরু আগামী ৮ জুলাই। মঙ্গলবার সেই সিরিজ খেলতেই ইংল্যান্ডে পৌঁছে গেল জেসন হোল্ডারের নেতৃত্বে ক্যারাবিয়ান দল। বিশ্বজুড়ে মহামারীর পর বিশ্ব ক্রিকেটে প্রথম টেস্ট সিরিজ। মাঠ ফাঁকা থাকবে এবং সেই কারণেই এই টেস্ট সিরিজ ঐতিহাসিক হতে চলেছে। পরিস্থিতির কারণে আইসিসির নয়া নিয়ম। সঙ্গে থাকছেন দুদলেরই রিজার্ভ প্লেয়ার। প্রথম একাদশে খেলা কোনও ক্রিকেটার কোভিডে আক্রান্ত হলে রিজার্ভ খেলোয়াড় টিমে আসবেন।

মঙ্গলবার মুখে মাক্স থাকা অবস্থায় ম্যানচেস্টারে নামলেন জেসন হোল্ডার, কেমার রোচ, রাহিম কর্নেলরা। সেই ছবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শেয়ার করে মানুষের উৎসাহ বাড়িয়ে দিয়েছে। ম্যানচেস্টার এর বিমান ধরার আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটি খেলোয়াড়ের কোভিড টেস্ট হয়, এবং তা নেগেটিভ ছিল। টেস্ট শুরুর আগে ফের পরীক্ষা হবে। সবচেয়ে মজার বিষয় হলো, ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপ থেকে ক্রিকেটারদের তোলা হয়। এরপর একটি চাটার্ড বিমানে করে ব্রিটেনে নিয়ে আসা হয় ক্যারিবিয়ান খেলোয়াড়দের। তিনটি টেস্ট খেলা হবে সাউদাম্পটন, ওল্ড ট্রাফোর্ড ও ম্যানচেস্টারে। জুন মাসে নির্ধারিত টেস্ট সিরিজ ছিল। ওভাল, লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে টেস্ট হওয়ার কথা ছিল। করোনার কারণে সময়ের বদল এবং টেস্ট ভেন্যুরও বদল।

সাত সপ্তাহের এই ট্যুরে মাঠের গায়ে হোটেলের ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...