Thursday, June 11, 2026

নারী নিরাপত্তায় কলকাতায় চালু ‘পিঙ্ক বুথ’, ‘শাইনিং’ মোবাইলের ছবি পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতা দেশের মধ্যে নিরাপদতম শহর। কিন্তু তারপরেও মহিলা সুরক্ষা ও নিরাপত্তায় বিন্দুমাত্র খামতি রাখতে চায় না রাজ্য সরকার ও কলকাতা পুলিশ। কর্মরত মহিলাদের কথা মাথায় রেখে এবার কলকাতা পুলিশের উদ্যোগে তৈরি করা হল পিঙ্ক বুথ (Pink Booth)। শনিবার সকালে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)জানান, শহরের মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতেই এই নতুন উদ্যোগ।

বেলায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ‘পিঙ্ক বুথ’-এর উদ্বোধন করেছেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। এদিন ‘শাইনিং’ মোবাইলের ছবি শেয়ার মমতা। বিশেষ মোবাইল প্যাট্রল টিমের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। উদ্বোধনে উপস্থিত হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ধন্যবাদও জানান সিপি (CP) ।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সন্ধ্যা ও রাতের সময় শহরে আমার বোনেদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার জন্য আজ কলকাতা পুলিশ কর্তৃক চালু করা নতুন গোলাপী বুথ এবং সম্পূর্ণ মহিলাদের জন্য ‘শাইনিং’ মোবাইলের কয়েকটি ছবি শেয়ার করতে পেরে আনন্দিত।’

কাজের চাপ সামলে আজকাল অনেক মহিলাকেই রাতে অফিস থেকে ফিরতে হয়। শহরের মহিলাদের নিরাপত্তা জোরদার করতে কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেন,‘‘নারী নিরাপত্তা কলকাতা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। কর্মরত মহিলা, যাঁরা বেশি রাতে বাড়ি ফেরেন, তাঁদের যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিত করার কথা তা মাথায় রেখে এই উদ্যোগ। আপাতত শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় ‘পিঙ্ক বুথ’ খুলেছে— শ্যামবাজার, কাঁকুরগাছি, উল্টোডাঙা হাডকো মোড়, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে। এখানে আমাদের মহিলা কর্মীরা বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবেন। প্রাথমিক চিকিৎসার সামগ্রী, ফোন, সিসিটিভি, মহিলা কর্মীদের পোশাক পরিবর্তনের জায়গা-সহ সব সুবিধা এখানে আছে। রয়েছে বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য যেমন থানার নম্বর, হাসপাতালের খোঁজ ইত্যাদি। আমাদের মনে হয়েছে, মহিলারা মহিলাদের কাছে দ্বিধাহীন ভাবে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন। এছাড়া পাঁচটি গাড়ি রাস্তায় থাকবে। নাম ‘শাইনিং মোবাইল’ (Shining Mobile) । শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় এই গাড়ি টহল দেবে। মহিলারা বাড়ি ফেরার সময় যে সব রাস্তা ব্যবহার করেন, প্রাথমিক ভাবে সেই রাস্তায় গাড়ি বসছে রাত ৮টা থেকে ২টো অবধি। তবে পরিস্থিতি অনুযায়ী এই সময় পাল্টাতেও পারে। রাস্তায় উর্দিধারী মহিলাদের দেখলে মহিলারা আশ্বস্ত হবেন। শীঘ্রই সংখ্যা আরও বাড়বে, যাতে পুরো শহরে এর ব্যাপ্তি নিশ্চিত করা যায়।’’

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...