Tuesday, March 31, 2026

‘ফিজিক্যাল হিয়ারিং’ -এ অংশ নেবেন না আইনজীবীরা, হাইকোর্ট চালু করা নিয়ে ধন্দ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের কাজকর্ম শুরু হওয়ার কথা ১১ জুন থেকে৷ তার মাঝেই বার অ্যাসোসিয়েশন জানিয়ে দিলো, এজলাসে গিয়ে প্রত্যক্ষ শুনানিতে যোগ দেবেন না আইনজীবীরা৷ ‘ফিজিক্যাল হিয়ারিং’ শুরুর যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে, তাতে সামিল হবেন না অ্যাসোসিয়েশনের সদস্যরা । এর ফলে হাইকোর্ট ঘোষণা মতো ১১জুন থেকে চালু হতে পারবে না৷ ফের অনির্দিষ্টকাল বন্ধ হতে চলেছে রাজ্যের শীর্ষ আদালত৷

প্রায় ৩ মাস হাইকোর্টে স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় অনেক আইনজীবীই প্রবল আর্থিক সঙ্কটে পড়েছেন। অ্যাসোসিয়েশনের এই ঘোষণায় আইনজীবীদের একাংশ তাই ক্ষুব্ধ। হাইকোর্ট কর্তৃপক্ষ পরিস্থিতি যাচাই করতে
পরীক্ষামূলক ভাবে এজলাসে শুনানির চেষ্টা করছিলো৷ অ্যাসোসিয়েশন তা আটকে দেওয়ায় জুনিয়র আইনজীবীদের একাংশ বেশ হতাশ। বার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক ধনধনিয়ার এ প্রসঙ্গে বলেছেন, ” আমরা আদালত বয়কট করছি না, আমরা শুধু এজলাসে গিয়ে শুনানিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কারণ, কর্তৃপক্ষ কর্মী- অফিসারদের যাতায়াতে পৃথক বাসের, তাঁদের জন্য বিমারও ব্যবস্থা করেছেন। অথচ আমরা তিন আইনজীবী সংগঠন যে দাবি করেছিলাম, তার কিছুই মানা হয়নি।”

লকডাউন শেষ হলে গণপরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পর হাইকোর্টে স্বাভাবিক কাজকর্ম চালুর করার সিদ্ধান্ত প্রথমে নেওয়া হয়েছিলো৷ সেই সিদ্ধান্তে সায় দিয়ে আইনজীবীরা গত ৩১ মে তাঁদের যৌথ আর্জি পেশ করেন। এরই মধ্যে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বাসের ব্যবস্থা করে ফেলে হাইকোর্ট কর্তৃপক্ষ ৷ এই সব বাসে কর্মী- অফিসারদের আজ, মঙ্গলবার থেকে কোর্টে আনার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।

বার অ্যাসোসিয়েশনের বক্তব্য, আইনজীবীদের সুরক্ষার দিকে কেন নজর দিচ্ছেন না কর্তৃপক্ষ? এই মুহুর্তে করোনা-সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। সেই পরিস্থিতিতে অপরিকল্পিত ভাবে ফিজিক্যাল কোর্ট চালু করার এই সিদ্ধান্ত আইনজীবীদের সঙ্কটে ফেলবে। কোনও সরকারি হাসপাতালে অন্তত ৫টি বেড আইনজীবীদের জন্য নির্দিষ্ট রাখা বা কোনও আইনজীবী করোনা আক্রান্ত হলে তাঁর চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশও করেছিল আইনজীবীদের তিনটি সংগঠন। কিন্তু একটি দাবিও হাইকোর্ট কর্তৃপক্ষ মানেননি বলে আইনজীবীদের অভিযোগ।

এদিকে বিচারপ্রার্থীদের একাংশের বক্তব্য, সুরক্ষা- বিধি মেনে ঘুরিয়ে-ফিরিয়ে হাজির হয়ে শুনানিও করা যায়। হাইকোর্টও সব বেঞ্চ এখনই চালুর কথা বলেনি। চরম আর্থিক সঙ্কটে থাকা জুনিয়র আইনজীবীদের একাংশও এ কথাই বলছেন৷ কিন্তু বার অ্যাসোসিয়েশন তাদের সিদ্ধান্তে অনড়৷

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...