Tuesday, April 7, 2026

এবার তামিলনাড়ুতে বিস্ফোরক বোঝাই মাংস খেতে দিয়ে শেয়াল মারা হল!

Date:

Share post:

কেরলে একটি গর্ভবতী হস্তিনীকে বিস্ফোরক বোঝাই আনারস খাইয়ে মারার ক্ষত এখনও দগদগ করছে।
এরই মধ্যে তামিলনাড়ুর ত্রিচির জীয়াপুরম এলাকায় একটি শেয়ালকে বিস্ফোরক বোঝাই মাংস খেতে দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। এই ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ । এই ঘটনায় নারিকুরাভার উপজাতির ১২ জনকে গ্রেফতার করেছে বন দফতর। মাংসের মধ্যে থাকা বিস্ফোরকে শেয়ালটির চোয়াল দুফাঁক হয়ে যায়।
জানা গিয়েছে, ওই নারিকুরাভাররা দাঁত ও মাংসের জন্য শেয়ালটিকে মেরেছে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মধুর সন্ধানে একটি গ্রামে গিয়েছিল। ফেরার সময় তারা শেয়ালটিকে দেখতে পায়। তাকে শিকার করার জন্য মাংসের মধ্যে তারা দেশি বোমা পুরে দেয়। এতেই চোয়াল উড়ে যায় শেয়ালটির।
জীয়াপুরম স্টেশনের এক পুলিশ কনস্টেবল ওই নারিকুরাভারদের স্থানীয় চায়ের দোকানে চা খেতে দেখেন । সেই সময় তাদের ব্যাগ থেকে শেয়ালের লাশ উঁকি মারছিল।অভিযুক্তরা প্রত্যেকেই থিরুভেরুমবুর এলাকার কাছে পুলানকুড়ি কলোনির বাসিন্দা।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...