Friday, June 26, 2026

‘আনলক’-এর ধাক্কায় একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১০ হাজার

Date:

Share post:

কেন্দ্রের নির্দেশে দেশজুড়ে ‘আনলক ১’ পর্যায় শুরু হওয়ার পর লকডাউনের বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে৷ সোমবার থেকেই কার্যত ‘স্বাভাবিক’ দেশ৷ গত কয়েক দিন ধরে, অফিস, ধর্মস্থান, মল, রেস্তোঁরাগুলিও ফের চালু হয়েছে।

আর তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রেকর্ড সংখ্যক সংক্রমণের নজির গড়ল ভারত৷ একদিনে ৯,৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এই নিয়ে সারা দেশে মোট সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজারেরও বেশি। এটিই একদিনে সংক্রমণের রেকর্ড লাফ৷ পর পর ৭ দিন এ দেশে নিজের রেকর্ড নিজেই ভেঙেছে করোনা। কেন্দ্রের তথ্য বলছে করোনাভাইরাসের কারণে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭,৪৬৬। মোট আক্রান্তের সংখ্যা ২,৬৬,৫৯৮, এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১,২৯,২১৫ জন। সোমবার দেশজুড়ে করোনা পজিটিভের হার ছিল ৯.২ শতাংশ। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৬৬ টি নতুন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ১০৯ জন মহারাষ্ট্রে, দিল্লিতে ৬২, গুজরাটে ৩১, তামিলনাড়ুতে ১৭, হরিয়ানায় ১১, পশ্চিমবঙ্গে ৯, উত্তর প্রদেশে ৮, রাজস্থানে ৬, জম্মু এবং কাশ্মীরে ৪, কর্ণাটকে ৩, মধ্য প্রদেশ ও পাঞ্জাবে ২ জন করে এবং বিহার ও কেরলে একজন করে মারা গিয়েছেন৷
বিশেষজ্ঞদের অভিমত, এই ‘আনলক’ চালু হতেই গত কয়েকদিন ধরে সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে ভারতে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...