Friday, June 26, 2026

ওয়েবসিরিজ বিতর্ক: একতাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার ডাক ইউটিউবারের

Date:

Share post:

ভারতীয় সেনাকে অপমান করেছেন একতা কাপুর। এই অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একতা ক্ষমা চাইলেও থামেননি নেটিজেনরা। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। একতাকে লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী একতা ও তাঁর ৭১ বছরের মাকে ‘ উচিত শিক্ষা’ দিতে চেয়েছেন ইউটিউবার বিকাশ পাঠক।

একতা কাপুরের প্রযোজনা সংস্থা এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘ট্রিপিল এক্স আনসেনসরড’-এ ভারতীয় সেনা এবং সেনাউর্দিকে অপমান করা হয়েছে। এই অভিযোগ তোলেন মেজর টিসি রাও এবং নেটিজেনরা। কী দেখানো হয়েছে সেই ওয়েবসিরিজে? একটি দৃশ্য দেখানো হয় স্বামী সীমান্তে শত্রুপক্ষের মোকাবিলা করছেন, সেই সময়ে এক সেনাপ্রধানের স্ত্রী বাড়িতে অন্য পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত। ওই সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।
ইতিমধ্যেই একতার বিরুদ্ধে মোট গুরুগ্রাম, ইন্দোর সহ তিনটি জায়গায় এফআইআরও দায়ের করা হয়েছে। ইউটিউবার হিন্দুস্থানি ভাও ওরফে বিকাশ পাঠক ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের কাছে একতা এবং তাঁর মাকে ‘ উচিত শিক্ষা’ দেওয়া ডাক দিয়েছেন।
ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্য মুছে দিয়েছে বালাজি। একতা কাপুর জানিয়েছেন ভারতীয় সেনাকে অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না। কিন্তু তাতেও রেহাই মেলেনি। কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে একতাকে। একাধিকবার ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে তাঁকে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...