Tuesday, June 23, 2026

হোটেল খুললেও এখনই পাহাড় স্বাগত নন পর্যটকরা: জিটিএ

Date:

Share post:

লকডাউন কাটিয়ে মঙ্গলবার থেকে খুলে গিয়েছে পাহাড়ের সব হোটেল। কিন্তু এখনই পাহাড়ে পর্যটকদের স্বাগত জানাচ্ছে না জিটিএ। জিটিএ তরফে জানানো হয়েছে, দার্জিলিং জেলার সব হোটেল খুলে গেলও এখনই পাহাড়ে পর্যটকদের উঠতে দেওয়া হবে না।

একটানা বন্ধ থাকায় অনেক হোটেলকর্মী বাড়ি ফিরে গিয়েছেন। তার মধ্যেই খোলা হচ্ছে পাহাড়। মার্চ থেকে জুন পাহাড়ে পর্যটকদের ভরা মরশুম। কিন্তু এবছর করোনার থাবায় লকডাউনে পর্যটক শূন্য ছিল পাহাড়। দূষণ কমে যাওয়ায় অনে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা নজরে পড়লেও, মাথায় হাত পড়ে পর্যটন ব্যবসায়ীদের। হোটেল কর্মীদের বেতন দিতে অসুবিধা হওয়ায় হোটেল খুলতে চাইছিল না মালিকপক্ষ। এমনকী তারা জুলাই মাস থেকে হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম-সহ জিটিএ চেয়ারম্যান অনীত থাপা হোটেল ওনার্স অ্যাসোশিয়েসনের সঙ্গে বৈঠক করেন। তারপরেই মঙ্গলবার থেকে হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেইমতোই এদিন দার্জিলিঙের সব হোটেল খোলা হয়। যদিও জিটিএ-র তরফে এখনই পাহাড়ে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...