আড়াই মাস পর খুলেও ফের বন্ধের পথে জামা মসজিদের দরজা !

Date:

Share post:

খুশির ঈদে এবার বাধা ছিল করোনা ভাইরাস। তাই ইতিহাসে প্রথমবার ঈদের দিনে খোলেনি দিল্লির জামা মসজিদের দরজা।এখন লকডাউন শিথিল করে মানুষকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরাচ্ছে সরকার। তারই অঙ্গ হিসাবে দীর্ঘ আড়াই মাস পর খুলেছিল জামা মসজিদের দরজা। মঙ্গলবার রাতেই জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারির সচিবের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাই ফের জামা মসজিদ বন্ধ করে দেওয়া হতে পারে।এই মুহূর্তে করোনার জেরে দিল্লিতে পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।
বুধবার ইমাম সৈয়দ আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, “দিল্লির পরিস্থিতি মোটেই ভাল নয়। ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে মসজিদ খোলা না রেখে বন্ধ করে দেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে । বাড়িতে থেকেই নমাজ পড়ুন। আমরা যখন রমজান কিংবা ইদের সময় মসজিদে যাইনি তখন করোনার এই চরম অবস্থাতেও মসজিদে যাওয়ার কোনও মানে হয় না।”
উল্লেখ্য, মঙ্গলবার রাতে দিল্লির সফদরজং হাসপাতালে জামা মসজিদের ইমামের সচিব আমানুল্লাহর মৃত্যু হয়েছে। গত ৩ জুন তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
শাহি ইমামের মন্তব্যকে সমর্থন করেছেন অধিকাংশই ।
জানা গিয়েছে, মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত দু’এক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।” তবে, নমাজের সময় নির্দিষ্ট সংখ্যক মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...