Thursday, March 26, 2026

৩০ জুনের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে বিপদ, কীভাবে লিঙ্ক করবেন দেখে নিন…

Date:

Share post:

চলতি মাসের 30 তারিখের মধ্যে প্যান ও আধার সংযুক্ত করতে হবে। এটাই শেষ সুযোগ। জানিয়ে দিল আয়কর বিভাগ। যদি ওই তারিখের আগে প্যান-আধার লিঙ্ক না করা হয়, তবে প্যান বাতিল বলে বিবেচিত হবে।

যদি লিঙ্ক না করা হয়, তবে 139AA ধারায় বাতিল হয়ে যাবে প্যান কার্ড। বিশেষজ্ঞদের মতে, প্যান কার্ডের লিঙ্ক না থাকলে অনলাইনে আইটিআর ফাইল করা কঠিন হবে। আইটি রিটার্ন আটকে যেতে পারে। যদি প্যান বাতিল হয়ে যায়, তাহলে আর্থিক লেনদেন করার সময়েও প্যান ব্যবহার করতে পারবেন না।
এই বিষয়ে আয়কর বিভাগ করদাতাদের জন্য দারুণ সুবিধা এনেছে। এখন এসএমএসের মাধ্যমে আধার-প্যানকেও সংযুক্ত করা যেতে পারে।

কীভাবে বাড়িতে বসে আধার-প্যান লিঙ্ক করবেন দেখে নিন…

১)ফোনে ইউআইডিপিএন টাইপ করতে হবে। এর পরে আপনার আধার নম্বর এবং তারপরে স্পেস দিয়ে প্যান নম্বর দিতে হবে।

২)সেটিকে 567678 বা 56161 নম্বরে পাঠাতে। এছাড়া অনলাইনেও আধার প্যান সংযুক্ত করতে পারেন।

৩)বাতিল প্যান কার্ড ব্যবহার করা হলে বিপদ।

৪)প্যান কার্ড বাতিল হওয়ার পরে এটি আবার চালু করা যায়। তবে যদি কেউ বাতিল বা নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করে, তবে জরিমানা হতে প্রায় ১০হাজার টাকা।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...