Wednesday, April 8, 2026

যোগীর রাজ্যে আরও কড়া গো হত্যার শাস্তি

Date:

Share post:

গো হত্যা করলে, হত্যাকারী বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে উত্তরপ্রদেশ সরকার। দশ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে৷ নতুন এই নিয়ম কার্যকর করতে ১৯৫৫ সালের গো হত্যা আইনেও সংশোধন করছে রাজ্য সরকার।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমান পরিস্থিতিতে বিধানসভার অধিবেশন কবে বসবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই সরকার জানিয়েছে, সিদ্ধান্ত কার্যকর করতে অধ্যাদেশ’ জারি করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আইন সংশোধন করা হবে।

এতদিন পর্যন্ত গো হত্যা আটকাতে যে আইন ছিল তা কঠোর নয় বলে মনে করে উত্তরপ্রদেশ সরকার। ওই আইনে ন্যূনতম শাস্তির কোনও উল্লেখ নেই। নতুন যে অধ্যাদেশে সাত বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা অথবা ১০ বছরের জেল এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সরকার জানিয়েছে, কেউ দ্বিতীয় বার একই অপরাধ করলে তাঁর শাস্তি দ্বিগুণ হবে। রাজ্যপাল এই অধ্যাদেশে অনুমোদন দিলেই তা কার্যকর হবে৷

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...