Wednesday, June 24, 2026

ফের যোগী রাজ্যে দলিতদের উপর নৃশংস আচরণ

Date:

Share post:

ফের যোগীর রাজ্য। দলিতদের উপর নৃশংস অত্যাচার। অভিযোগ চুরির। গাছে বেঁধে বেধড়ক মারা হলো তিন ব্যক্তিকে। শুধু তাই নয়, মাথা কামিয়ে গলায় জুতার মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয় বলে অভিযোগ।

ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ব্রাহ্মণের বাড়ি থেকে চুরি করেছিলেন তাঁরা। লখনউয়ের বারাউলি খালিলাবাদ অঞ্চলে ওই তিন ব্যক্তি নিগৃহীত হন। পিজিআই থানার ইনচার্জ কে কে মিশ্র বলেন, “এক ব্রাহ্মণের বাড়িতে ফ্যান চুরির অভিযোগে ওই তিনজনকে মারতে থাকেন সবাই।” পুলিশ জানিয়েছে, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। অন্যদিকে গণপিটুনির অভিযোগ রয়েছে দুজনের বিরুদ্ধে। পাঁচজনকে আটক করেছে পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...