Saturday, June 27, 2026

করোনা আক্রান্তের নিরিখে প্রথম ১০ দেশ

Date:

Share post:

◾আমেরিকা :

করোনায় আক্রান্তের নিরিখে তালিকায় এখনও এক নম্বরে আমেরিকা। মার্কিন মুলুকে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৬৬ হাজার ৪০১ জন। মোট ১ লক্ষ ১৫ হাজার ১৩০ জন রোগীর মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ লক্ষ ৮ হাজার ৭৯৪ জন রোগী।

◾ব্রাজিল

দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখানে ৭ লক্ষ ৭৫ হাজার ১৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৭৯৭ জন রোগীর। ৩ লক্ষ ৯৬ হাজার ৬৯২ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন।

◾রাশিয়া

তৃতীয় রাশিয়া। এখনও পর্যন্ত রাশিয়ায় মোট আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৯৩ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৮ জন রোগীর। ২ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

◾ব্রিটেন
এরপরেই তালিকায় ব্রিটেন। এখানে ২ লক্ষ ৯০ হাজার ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪১ হাজার ১২৮ জন রোগীর।

◾স্পেন

পরের স্থানে রয়েছে স্পেন। এ দেশে মোট আক্রান্ত ২ লক্ষ ৮৯ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৬ জন রোগীর।

◾ভারত

ষষ্ঠস্থানে রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯ জন৷ মোট মৃত ৮ হাজার ১০২ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৪১ হাজার রোগী৷

◾ইতালি

ইতালিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৭৬৩ জন। এখানে ৩৪ হাজার ১১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৯৩৯ জন।

◾পেরু

তালিকায় অষ্টম স্থানে রয়েছে পেরু। এই দেশে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৮২৩ জন। মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯০৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮ হাজার ৩১ জন।

◾জার্মানি

নবম স্থানে জার্মানি৷ এখানে এ পর্যন্ত মোট ১ লক্ষ ৮৬ হাজার ৮৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৪৪ জন রোগীর। এরই মধ্যে ১ লক্ষ ৭০ হাজার ৭০০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

◾ইরান

তালিকায় দশম স্থানে রয়েছে ইরান। এদেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৯৩৮। মৃত্যু হয়েছে ৮ হাজার ৫০৬ জন রোগীর। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪০ হাজার ৫৯০ জন রোগী।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...