Saturday, April 4, 2026

বাঙালি বিজ্ঞানীর অনুমানই কি ঠিক? ভারতে জুলাইয়ের মধ্যে সংক্রমণ ২১লাখ ছাড়াবে!

Date:

Share post:

করোনা সংক্রমণ দিন দিন বাড়বে। সম্প্রতি ‘হু’ সতর্ক করে বলেছে এই কথা। হু জানিয়েছে ভারত-সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিতে করোনা সংক্রমণের দাপট উত্তরোত্তর বাড়তে চলেছে। পাশপাশি দিল্লির উপমুখ্যমন্ত্রী মঙ্গলবারই বললেন, তাঁদের অনুমান শুধু দিল্লিতেই জুলাইয়ের শেষের মধ্যে আরও ৫ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে চলেছে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বাঙালি বিজ্ঞানী ভ্রমর মুখোমাধ্যায় ২৩ মে যা অনুমান করেছিলেন তাই সম্ভবত ফলতে চলেছে। জুলাই মাসেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ছাড়াবে। এবং এরপর থেকে ১৩ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে।

এই মুহূর্তে করোনা সংক্রমিতের সংখ্যার নিরিখে ভারত ষষ্ঠ স্থানে আছে পৃথিবীতে। পরিসংখ্যান বলছে, এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি আক্রান্ত এ দেশেই। ভারতে সংক্রমণের ছবিটা যে ক্রমেই ভয়াল হচ্ছে তা আগাম জানিয়েছিলেন মিশিগান বিশ্ববিদ্যালয় এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ভারতীয় বংশোদ্ভুত বায়োস্ট্যাটিস্টিক্স ও সংক্রমণবিদ ভ্রমর মুখোপাধ্যায় জানান, তাঁরা ১৬ মার্চ থেকে বিষযটি নিয়ে গবেষণা করছেন। তাঁরা প্রথমে বলেন, এপ্রিল-মে-তে ভারতে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়াবে এবং ক্রমেই সংক্রমণ হু হু করে বাড়বে।

বাস্তবেও প্রতি ১২-১৩ দিনে মহারাষ্ট্র এবং দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ভ্রমরের দাবি এ ক্ষেত্রেও সত্যি হতে চলেছে। তাঁর অনুমান জুন মাসের ১৫ তারিখের মধ্যে শুধু দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়াবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...