Sunday, June 14, 2026

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

Date:

Share post:

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ সুপার এবং কমিশনারেটের ডেপুটি কমিশনার পদে পরিবর্তন হয়েছে। ডায়মন্ড হারবার ও বারাকপুর-সহ মোট ছ’টি জেলা ও কমিশনারেটের নেতৃত্বে নতুন মুখ আসছেন।

রাজ্য পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে এসএস, আইবি করা হয়েছে। তাঁর জায়গায় কালিম্পংয়ের নতুন পুলিশ সুপার হলেন অপরাজিতা রাই। তিনি এতদিন ছিলেন উত্তরবঙ্গের শিলিগুড়ির এসএস, আইবি।ডায়মন্ড হারবার জেলার এসপি রাহুল গোস্বামীকে পাঠানো হয়েছে ডাবগ্রামের র‌্যাফে সিও পদে। সেখানে নতুন এসপি হচ্ছেন বিশপ সরকার। তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (উত্তর)। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুরকে পাঠানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (উত্তর) পদে। অন্যদিকে, অম্লান কুসুম ঘোষ হচ্ছেন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক)। তিনি এতদিন ডায়মন্ড হারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে ছিলেন। শিলিগুড়ির নতুন ডিসি (ট্রাফিক) হচ্ছেন কাজি সামসুদ্দিন আহমেদ।পুলিশ মহলের মতে, এটি রুটিন বদলি হলেও ডায়মন্ড হারবার ও বারাকপুরের আইনশৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। নতুন দায়িত্বপ্রাপ্তরা শিগগিরই তাঁদের নতুন পদে যোগ দেবেন।

আরও পড়ুন – ‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...