Tuesday, April 7, 2026

ভারতের ৮০ শতাংশ মানুষ করোনার জেরে লকডাউনে বেতনে কাটছাঁটের শিকার

Date:

Share post:

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনিই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাণিজ্য নগরী মুম্বইয়ের। আক্রান্তের সংখ্যা এই শহরে যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসনও। এর ফলে শুধু সরকারি কর্মী নয়, মহারাষ্ট্র সরকার মার্চ মাসেই জনপ্রতিনিধিদের বেতনের ৬০ শতাংশ কাটার সিদ্ধান্ত নেয় ।তবে শুধু মহারাষ্ট্র নয়, বেতন কাটছাঁটের পথে পা বাড়িয়েছে তেলেঙ্গানাও। রাজ্য সরকারি কর্মীদের বেতনে ৬০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করেছে সেরাজ্যের সরকারও।শুধু স্থায়ী সরকারি কর্মচারীদেরই নয়,বেতন কমানো হয়েছে চুক্তিভিত্তিক কর্মী ও অবসরকালীন ভাতা প্রাপকদেরও। যাঁদের বেতন কাটা গিয়েছে, তাঁদের দেখে বাকি কর্মীরা আরও বেশি আতঙ্কিত। ফলে আতঙ্কের রেশ সর্বত্রই রয়েছে।
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের ৮০ শতাংশ মানুষ করোনার জেরে লকডাউনে বেতনের কাটছাঁটের শিকার। এঁদের মধ্যে ৯০ শতাংশ মানুষ আগামীর কঠিন পরিস্থিতি নিয়ে নিজেকে তৈরি রেখেছেন ।
যাঁদের টাকা কাটছাঁট হয়েছে, তাঁদের ৫৩ শতাংশ সরকারের কাছ থেকে সাহায্য আশা করছেন।অন্যদিকে, ৬০ শতাংশ নিজের সেভিংস আর বিনিয়োগ থেকে কিছু টাকা সংসার খরচে ব্যয় করতে চাইছেন। বাকি ৩৯ শতাংশ পরিবার থেকে সাহায়্য চাইছেন। এই পরিস্থিতিতে
বেতনের কাটছাঁট দেখে অনেকেই আগামী দিনে নিজের সঞ্চয়কে মজবুত করে রাখতে চলেছেন।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...